1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

আল-আসাদের এক গণকবরেই ১ লাখ লাশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে এক গণকবরে অন্তত এক লাখ লোককে সমাহিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এদের সবাইকে হত্যা করা হয়। সিরিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স সোমবার (১৬ ডিসেম্বর) এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে।

সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণকবরের একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণকবর চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন।

মোস্তাফার দাবি, এই গণকবরে যে এক লাখ লোককে সমাহিত করা হয়েছে- এটি কম অনুমান। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানান তিনি।

সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধানের দাবি, তার চিহ্নিত করা পাঁচটি গণকবরের চেয়ে আরও অনেক গণকবর আছে। এসব গণকবরে শুধু সিরিয়ানরা নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের নাগরিকদের লাশও আছে।

তবে রয়টার্স বলছে, মোস্তাফার এসব দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি।

২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করা হয়। সেইসময়ে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ধারণা করা হয়, সিরিয়ার গৃহযুদ্ধে কয়েল লাখ লোকের প্রাণহানি ঘটেছে।

মোস্তাফা জানান, আসাদের পতনের পর তিনি সিরিয়ায় যান। রয়টার্সকে তিনি বলেন, সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দা শাখা দায়িত্বে ছিল মরদেহগুলো সামরিক হাসপাতাল থেকে সংগ্রহ করা। এরপর সেগুলো বিভিন্ন গোয়েন্দা শাখায় পাঠানো হতো এবং পরে গণকবরের পাঠানো হতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com