1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

‘পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করবে চসিক’

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। এ ছাড়া নারী পর্যটকদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও নিরাপত্তা বৃদ্ধিতে বিচকে আলোকিত করব।

বুধবার (২৫ ডিসেম্বর) পতেঙ্গা সি-বিচে পর্যটকদের বিনোদন সুবিধা বাড়াতে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা শেষে মেয়র এসব ঘোষণা দেন।

এর আগে তিনি বিচকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা পতেঙ্গা সি-বিচকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করতে কাজ করছি। বিচকে পরিষ্কার রাখতে আমরা ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন করেছি। ধারাবাহিকভাবে পুরো বিচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিন স্থাপন করা হবে। নারী ট্যুরিস্টদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বিচে আলোকায়ন করবে চসিক।

‘একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকে মারছি’

এদিকে নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিএনআরআরবির সামনে বিমানবন্দর সড়কের পাশে পাদচারী-সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন স্টিলের পদচারী-সেতুটির দৈর্ঘ্য হবে ২০ থেকে ২১ মিটার। এতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com