1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ইংরেজি নববর্ষ বা থার্টিফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং ক্ষেত্রবিশেষ বিভিন্ন রকম গুনাহের উপলক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মাওলানা আবদুল মালেক।

তিনি বলেছেন, থার্টিফার্স্ট নাইট উদযাপন বিধর্মীদের সংস্কৃতি। তাই কোন মুসলমান এটি উদযাপন করতে পারে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার বয়ানে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল মালেক বলেন, বর্ষপূর্তি পালন ইসলামের শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে প্রত্যেক দিন, প্রতি রাত এবং প্রতি মুহূর্তকে উদযাপন করতে বলে। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নেয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।

থার্টি ফাস্ট নাইট উদযাপনের ক্ষতিকর দিক নিয়ে তিনি বলেন, থার্টি ফাস্ট নাইটের এই উদযাপন পদ্ধতিও অনর্থক এবং অযৌক্তিক পদ্ধতি। আতশবাজি পোড়ানো ও প্রচন্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতলে অসুস্থ রোগীরা কষ্ট পায়, বাসা বাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়। কোটি কোটি অর্থের অপচয় ঘটে। এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জনগণের কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা।

‘আসহাবে কাহাফের ঘটনা মুমিনের অনুপ্রেরণা’
রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন, যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বীনের সঠিক জ্ঞান থাকে, তাহলে তারা সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না; বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে। মানুষ যা করতে চায় তাই করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে।

নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন, অনেকে পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য নববর্ষ উদযাপনের কথা বলেন। এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন কথা।

তিনি বলেন, মুমিনের জীবন বছর ভিত্তিক নয়; দিন ভিত্তিক। এ জন্য আরবিতে দিন এবং রাতকে নতুন বলে অভিহিত করা হয়েছে। যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না। তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে।

মাওলানা আবদুল মালেক বলেন, আমরা ‘সময়’কে সবচেয়ে বেশি অবহেলা করি। আজকাল করতে করতে এক সময় চুল দাড়িতে পাক ধরে। চুল এবং দাড়ি সাদা হওয়া জীবনের শেষপ্রান্তে উপনীত হওয়ার নিদর্শন। কিন্তু তা একদিনেই ঘটে না। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এবং আল্লাহ তায়ালা জীবনের যে নেয়ামত দিয়েছেন, তার যথাযথ হক আদায় করতে হবে।

আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন মানুষের শিক্ষা গ্রহণ এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। হাদিসের শিক্ষা হলো, প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করা। সকাল সন্ধ্যার দোয়ার সারমর্ম হচ্ছে, আল্লাহর প্রতি আত্মনিবেদন এবং এবং তার হুকুম অনুযায়ী জীবন যাপন করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com