1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে ২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক

  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী ব্যাংক ‘ট্রু ফেব্রিকস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে। ব্যাংকের নির্বাহী কমিটি সম্প্রতি এই ঋণ অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঋণ অনুমোদন সংক্রান্ত নথিতে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংক এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরতে পারেনি। বাংলাদেশ ব্যাংক থেকে ধার করা অর্থে ব্যাংক পরিচালিত হচ্ছে, এবং গ্রাহকের আমানতের চাহিদাও পুরোপুরি পূরণ করতে পারছে না। এরই মধ্যে নতুন করে অনিয়ম শুরু হওয়া হতাশাজনক। সংশ্লিষ্টরা দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, নতুন ঋণের প্রস্তাবনায় প্রথমে ২২৫ কোটি টাকা উল্লেখ করা হলেও, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল তা বাড়িয়ে ২৫০ কোটি টাকা করেন। প্রস্তাবিত প্রতিষ্ঠান ‘ট্রু ফেব্রিকস লিমিটেড’ এর বিরুদ্ধে ঋণ খেলাপির রেকর্ড থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন দেওয়া হয়।

অনুসন্ধানে জানা গেছে, মো. আব্দুল জলিল আগে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীতে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি ট্রু ফেব্রিকসের ব্যাংকিং পরামর্শক হিসেবে যোগ দেন এবং নিজের সাবেক কর্মস্থলের অনুকূলেই এ ঋণের অনুমোদন দেন আব্দুল জলিল। এছাড়া, আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অতিরিক্ত হস্তক্ষেপ ও চেম্বার ব্যবহারের অভিযোগ উঠেছে।

এই বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা এবং চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সোর্স: ঢাকা পোষ্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com