1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

ফেনীতে বিপুল অবৈধ মালামাল জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার পৃথক কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর এলাকা ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং ভারতীয় কম্বল জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আজকে ভোরে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল মালামাল জব্দ করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com