1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ এলাহী শেখ (২৮)।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাত ৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৯:৩০ ঘটিকায় টিমটি ধোলাইপাড় মোড়ে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৯:৫০ ঘটিকায় ধোলাইপাড়ের দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান রোডের বাইতুল শাফস কবরস্থান রোডের শারফ মসজিদের মেইন গেইটের সামনে সন্দেহভাজন একটি নীল-সাদা রঙয়ের টাটা মিনি কাভার্ডভ্যান পার্ক করলে কাভার্ডভ্যানে থাকা এলাহী শেখকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মোঃ রিপন ও মোঃ রমজান নামে দুইজন কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটক এলাহী শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির পিছনে গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে কাভার্ডভ্যানটির পেছন হতে নয়টি প্যাকেটে রক্ষিত সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া গ্রেফতারকৃতের হেফাজত হতে মাদক বিক্রির নগদ ‍দুই হাজার টাকা পাঁচশত টাকা জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃত এলাহী শেখ ও পলাতক মোঃ রিপন ও মোঃ রমজানের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এলাহী শেখ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। এলাহী শেখ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com