1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মাদক বিরোধী অভিযানে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় একটি বিল্ডিংয়ের পিছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ খাইরুল ইসলাম জিহান (২৯), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-আনার আলী টেন্ডলের বাড়ি ২। মোঃ আজিম উদ্দিন মিজান (৩০), পিতা-মোঃ হারুন, সাং-উত্তর ফতেয়াবাদ, উভয় থানা- হাটহাজারী এবং ৩। অপি দাশ (২৪), পিতা-মিন্টু দাস, সাং- দক্ষিণ রাঙ্গামাটিয়া, থানা-ফটিকছড়ি, সর্বজেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৫টি পলিজার প্যাকেটে সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com