1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সীমান্তে পুকুরের মধ্যে দেয়াল তুলছে বিএসএফ, সতর্ক বিজিবি

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
এবার পুকুরের মধ্যে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

পুকুরটি কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর মসজিদের কাছে অবস্থিত। সীমান্ত দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানা গেছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর মসজিদের সামনে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির সশস্ত্র দুই সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কি না, তা মনিটরিং হচ্ছে। বিএসএফ কাউকে হুমকি দিয়ে থাকলে বিষয়টি আমরা দেখব।’

বাংলাদেশিকে বিএসএফের গুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৪) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে আজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুলের বাড়ি শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শুক্রবার রাত ২টার দিকে ভারতের ভেতরে গুলির ঘটনা ঘটে। আমরা তিন রাউন্ড গুলির শব্দ পেয়েছি। সেখানে শহিদুল ইসলামের বুকে গুলি লাগে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com