1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আফগান সরকারকে একহাত নিলেন মালালা

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেইসঙ্গে আফগানিস্তানে মেয়ে ও নারীদের প্রতি তালেবানের দমন নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১২ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা বলেন, আফগানিস্তানে তালেবানরা নারীদের মানুষ হিসেবে দেখে না। তিনি মুসলিম নেতাদের উদ্দেশে বলেন, তালেবানের নীতির মধ্যে ইসলামিক কিছু নেই।

রোববারের সম্মেলনে মালালা আরও বলেন, তালেবান সরকার আবার লিঙ্গ বর্ণবৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে। তালেবান সরকারের কড়া সমালোচনা করে মালালা বলেন, তালেবান নারী ও মেয়েদের শাস্তি দেওয়া শুরু করেছে।

নারী শিক্ষা নিয়ে কথা বলায় ২০১২ সালে ১৫ বছর বয়সে মালালাকে হত্যার লক্ষ্যে গুলি করে তালেবানের এক বন্দুকধারী। মালালা সেইসময় মাথায় গুলিবিদ্ধ হলেও ভাগ্যক্রমে বেঁচে যান।

এরপর থেকে দেশের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথমবার পাকিস্তানে ফেরেন। এ ছাড়া আরও বেশ কয়েকবার পাকিস্তানে আসেন মালালা।

রোববার সম্মেলনে মালালা বলেন, নিজ দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি এবং আনন্দিত। তিনি বলেছেন, নারীদের শিক্ষা বিমুখ করে রাখলে পাকিস্তানের জনগণের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন মালালা।

তিনি বলেন, এ সমস্যা মোকাবেলা করতে না পারলে গোটা সমাজই পিছিয়ে পড়বে। এর আগে গত শনিবার সম্মেলনের প্রথম দিন সেখানে বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com