1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরি!

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির সময় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।

মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা।

রোববার এক সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল। হাতকড়া পরা অবস্থায় আছে বুঝতে পারার আগেই লুনা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ম্যাকডোনেল বলেন, “আমাদের মধ্যে এমন মানুষও আছে- যারা এই দাবানলের ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবকিছু করতে পারে।”

লুনা বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মত গ্রেপ্তার হয়েছে।

তিনি জানান, দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছে শনিবার রাতে। যাদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে কারফিউ লঙ্ঘনের জন্য এবং গোপন আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

লুনা বলেন, প্যালিসেডসের দাবানল এলাকার আশেপাশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন আছেন- যিনি শনিবার কারফিউ লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হন।

দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল।

তিনি এও বলেছেন, রোববার রাত ৬টা সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান বলেন, ‘আগুন কবলিত এলাকা ও জনমানবশূন্য এলাকার সম্পত্তি সুরক্ষা কিংবা লুটেরাদের দূরে রাখতে’ কারফিউ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি জননিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতেও সহায়তা করে।

“আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্য কোনো দুর্যোগ কর্মী না হন, সেক্ষেত্রে আপনার এইেএসব এলাকায় অবস্থানের কোনো কারণ নেই। আপনি যদি এসব এলাকায় থাকেন, তবে আপনাকে গ্রেপ্তার হতে হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com