1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফেনীতে বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ এবং এ ঘটনায় দু’জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফেনীস্থ ৪ বিজিবির ব্যাটালিয়ান সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এসব মালামাল জব্দ ও আসামিদের আটক করে। আটককৃত আসামি মোঃ নজরুল ইসলাম (২৭) ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের আবু আহম্মেদের ছেলে এবং মোঃ রবিউল হাসান (২৬) ভোলার চরপেশান উপজেলার নুরাবাদ গ্রামের মোঃ বসির আহমদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকা ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় মজুমদারাহাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাজাঁ, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা। জব্দকৃত মালামাল ফেনীস্থ কাস্টমস্ এবং গাজাঁ ও মাদক ফেনী মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
৪ বিজিবির পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com