1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুজন শিক্ষক বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন

  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুজন শিক্ষক বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তাঁরা। শিক্ষক দুজন হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম এবং পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এর কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

জানা যায়, ড. মো. মোরশেদুল আলম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। আর অধ্যাপক অরূপ বড়ুয়া সহকারী প্রক্টর ও চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁরা উভয়ে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ‘সকালে দুজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।’
পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোরশেদুল আলম বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততার কারণে প্রক্টরের দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে।

অন্য শিক্ষক অরুপ বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com