1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানালো বিএনপি

  • আপডেটের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
১৫ বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নির্মম হত্যার শিকার শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে স্মরণ করেছেন স্বজন-সহকর্মীরা। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিএনপি র পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ পরিবারের অনেকেই। ১৫ বছরে চূড়ান্ত বিচার না হওয়ায় হতাশা ও আক্ষেপ জানান তারা।

ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ১৫ বছর আগে বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় ৫৭ সেনা সদস্যসহ ৭৪ জনকে। শোক ও কষ্ট বুকে চেপে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে অশ্র“শিক্ত শহীদ সেনা সদস্যদের স্বজনরা।

পরে, তিন বাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তিকামনা করে দোয়া করা হয়।

প্রিয় স্বজনের কবর জিয়ারত করতে আসেন পরিবারের সদস্যরা। চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদ স্বজনদের।

এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় আক্ষেপ ও হতাশা প্রকাশ করেন স্বজনরা। এছাড়া দিনটিকে জাতীয় শোক দিবসের দাবি জানান কোন কোন স্বজন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দুটি মামলার বিচার চলছে। দ্রতই বিচার শেষ করতে চায় সরকার।

এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির প্রসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল ফারুক খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com