1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুগন্ধা বিচ এর নাম পরিবর্তন হচ্ছে না

  • আপডেটের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার ভিউ

বিশেষ সংবাদ:
কক্সবাজারের সমুদ্র সৈকত সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ ও বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা দিয়ে গত ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছিল।

একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই বিচের নামকরণের নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

পরবর্তীতে বিশ্বের সর্ববৃহৎ সৈকতের বহুল প্রচলিত নাম পরিবর্তন করায় সমালোচনা তৈরি হয় সর্বস্তরে। যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত বদলায় মন্ত্রণালয়।

নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি পাঠানো নির্দেশনার ওপর কোনও ব্যবস্থা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিল করা হলো।

এ নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে, আর মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছিল, সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ করার সিদ্ধান্ত দিয়েছিল। ওই চিঠির আলোকে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। পরে মন্ত্রণালয়ের আরেক চিঠিতে সেটি বাতিলের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, দুই বিচের নামকরণের নির্দেশনাটি বাতিল করা হয়েছে। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোনো কিছুর নামকরণ করতে হলে ট্রাস্টির অনুমোদন নিতে হবে। তিনি (সচিব) ছুটিতে থাকাকালীন একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন সেটি বাতিল করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com