1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

  • আপডেটের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪১ বার ভিউ

বিশেষ সংবাদ
আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট বিভাগের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আনা হাবিবের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালত অবমাননার দায়ে হাবিবকে ৫ মাসের কারাদ- ও দুই হাজার টাকা জরিমানা করে গত ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে কারাবন্দী হাবিব গত ৮ ফেব্রুয়ারি লিভ টু আপিলসহ জামিন আবেদন করেন।
আদালতে হাবিবের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, হাবিবুর রহমান হাবিবের ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে হাইকোর্ট বিভাগের দেয়া রায় বহাল রইল। এতে তাকে কারাদ- ভোগ করতে হবে এবং জরিমানার অর্থও পরিশোধ করতে হবে।
হাইকোর্ট বিভাগকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গত ২১ নভেম্বর হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত বছরের ১৫ অক্টোবর হাবিবের প্রতি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার রুল দেন হাইকোর্ট বিভাগ। ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। নির্ধারিত তারিখে তিনি হাজির হননি। গত ৮ নভেম্বর হাইকোর্ট বিভাগ হাবিবুরকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে নির্দেশ দেন। গত ২২ নভেম্বর তাকে আদালতে হাজির করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

সূত্র-বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com