1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাতির ঘটনায় জড়িত ০৭ জন আসামী গ্রেফতার ও ডাকাতি হওয়া টয়োটা করলাক্রস গাড়ীসহ সমস্ত মালামাল উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার ভিউ

*প্রেস রিলিজ*

*সিএমপি’র ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে খুলশীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাতির ঘটনায় জড়িত ০৭ জন আসামী গ্রেফতার ও ডাকাতি হওয়া টয়োটা করলাক্রস গাড়ীসহ সমস্ত মালামাল উদ্ধার*

গত ১০/১০/২০২৫ খ্রি. তারিখ দুপুর অনুমান ১২.১৫ ঘটিকার সময় খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিং এর গলিতে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর চার তলা বাসায় প্রবেশ করে। দুইজন মহিলসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে। ডাকাত দল বাদীর বাসা হতে, ০১টি করলা ক্রস হাইব্রিড ২০২২ মডেল নতুন গাড়ি মূল্য ৪৫,০০,০০০/- (পয়তাল্লিশ লক্ষ) টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় খুলশী থানা মামলা নং-০৬, তারিখ-১১/১০/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে মামলাটি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ) এর নিকট ন্যস্ত করেন। ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন রাজু এর উপর অর্পণ করেন। মামলাটি ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) এর নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে ডিবির একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা, ইপিজেড থানা কোতয়ালী থানা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। আব্দুল মতিন রাসেল (৩৫), ২। আশরাফুল ইসলাম সাহেদ (২৯), ৩। মমিন (২৮), ৪ । শারমিন আক্তার রিমা (৩০), ৫। নুর মোহাম্মদ সাব্বির ৫ রকি (২২), ৬। মোঃ রোবেল হোসেন (৩১), ৭। মোঃ ফয়সাল (২২)’দেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতি হওয়া ১। ০১টি TOYOTA COROLLA CROSS HYBRIDS, MODEL: 2022 COLOR: SILVER, CHASSIS NO ZVG11-1043012, ENGINE NO: 2ZR 2143990, CC:1790, রেজি নং-আবেদীত উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য যে, পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com