1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ বছর পর নবজাগরণ: তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান বাজার ও মাজার মসজিদে ১ কোটি ৩১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

৫০ বছর পর নবজাগরণ: তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান বাজার ও মাজার মসজিদে ১ কোটি ৩১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন।

বগুড়া-২ (শিবগঞ্জ) | শনিবার, ৮ নভেম্বর ২০২৫

দীর্ঘ ৫০ বছর পর নতুন প্রাণ ফিরে পেল শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান বাজার মসজিদ ও মহাস্থান হযরত শাহ সুলতান (রহ.) মাজার মসজিদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা ও স্থানীয় নেতা মীর শাহে আলমের নিরলস প্রচেষ্টায় এই দুটি ঐতিহাসিক স্থাপনার উন্নয়নে মোট ১ কোটি ৩১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৭৫ সালে টিনের ছাপড়া দিয়ে নির্মিত মহাস্থান বাজার মসজিদে একসঙ্গে মাত্র ২০–৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। প্রতিদিন হাজারো মানুষ নামাজের জায়গা না পেয়ে কষ্ট পেতেন। অবশেষে এলজিইডির মাধ্যমে ২১ লক্ষ টাকার প্রকল্পে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এছাড়া, হযরত শাহ সুলতান (রহ.) মাজার মসজিদ ও মাজার এলাকা সংস্কারের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ নিশ্চিত হয়েছে। প্রায় ৫০ বছর পর শুরু হচ্ছে মাজার এলাকার অরক্ষিত সিঁড়ি, অসমাপ্ত তিনতলা ভবনসহ অন্যান্য সংস্কার কাজের নতুন অধ্যায়।

এই উন্নয়ন প্রকল্প শুধু দুটি ধর্মীয় স্থাপনার পুনর্জাগরণই নয়—এটি স্থানীয় জনগণের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বিএনপি নেতৃত্বের গভীর দায়বদ্ধতার প্রতীক।

শনিবার সকাল ১১ টায় ভবন ভিত্তিপ্রস্তর স্হাপন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় ও গাজিপুর কৃষি বিশ্বিবদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। পরে তিনি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন, সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, মাজার প্রশাসনিক কর্মকর্তা রবিউল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। আল্লাহর ঘর নির্মাণে এমন উদ্যোগ সত্যিই আশার আলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com