1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এস আলম সুগার রিফাইনারির পুড়ে যাওয়া চিনি মিশ্রিত পানি কর্ণফুলী নদীর পানিতে গিয়ে মিশছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৪১ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রামের এস আলম সুগার রিফাইনারির হাজার টন পুড়ে যাওয়া চিনি কর্ণফুলী নদীর পানিতে গিয়ে মিশছে। এতে নদীর পানি দূষণের শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (৬ মার্চ) সরেজমিনে কর্ণফুলী নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া চিনি গলে বিভিন্ন ড্রেন ও মাটি চুইয়ে নদীতে পড়ছে। এতে কিছু জায়গায় নদীর পানির রঙ বদলে গিয়েছে। রহমান নামে স্থানীয় এক সাম্পান মাঝি বলেন, গতকাল বিকেল থেকে পোড়া চিনি নদীর পানিতে মিশছে।

স্থানীয় জেলেরা জানান, নদীর যেসব এলাকায় পোড়া চিনি মিশছে, সেখানে পানির রঙ বদলে যাচ্ছে। তবে, এর প্রভাবে কোনো মাছ মারা যাচ্ছে কিনা তা নিশ্চিত করে তারা বলতে পারেননি।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুল হাসান পোড়া চিনি নদীর পানিতে মিশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। পানি পরীক্ষার জন্য পাঠিয়েছি।

পোড়া চিনি নদীর পানিতে মিশলে পরিবেশের কী ক্ষতি হতে পারে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নদীর পানির ইকোসিস্টেমে প্রভাব পড়তে পারে। বিশেষ করে পানিতে দ্রবীভূত অক্সিজেন এতে কমে যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, চিনি একটা রাসায়নিক পদার্থ। চিনি গলে নদীর পানিতে মিশলে নদীর পানির জীব-বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে।

তবে, পোড়া চিনি নদীর পানিতে মেশার বিষয়টি নাকচ করে এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) আখতার হাসান বলেন, পোড়া চিনি এস আলমের নিজস্ব জমিতে ডাম্পিং করা হচ্ছে। চিনি গলে নদীতে যাওয়ার শঙ্কা নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com