1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে উদ্যোক্তা মেলা-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যােগে দুইদিনব্যাপী (১৯-২০ নভেম্বর ২০২৫) উদ্যোক্তা মেলা-২০২৫ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চবি বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয়। এতে তরুণরা তাদের ব্র্যান্ড, পণ্য ও সৃষ্টিশীল কাজ প্রদর্শন করেছেন। ফিতা কেটে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উক্ত মেলায় ছিল ৩০টিরও বেশি স্টল, যেখানে উদ্যোক্তারা প্রদর্শন করেছেন খাদ্যপণ্য, পোশাক, ক্রিয়েটিভ হ্যান্ডক্রাফটসহ আরও নানা উদ্ভাবনী ব্র্যান্ড ও ব্যবসায়িক ধারণা।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান স্টলসমূহ ঘুরে দেখেন। তিনি মেলার সার্বিক সফলতা কামনা করেন। উপ-উপাচার্য (একাডেমিক) আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। এজন্য উদ্যােক্তা হলো বিকল্প একটি পন্থা, যার মাধ্যমে পেশাগত ক্যারিয়ার গড়া সম্ভব।

এতে আরও উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, আয়োজকদের মধ্যে ছিলেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা। আয়োজনে আরও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম শরীফ ও ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো. আবিদ শাহারিয়া প্রমুখ।

আয়োজকরা প্রত্যাশা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সৃজনশীলতার এমন প্রাণবন্ত মেলবন্ধন নিঃসন্দেহে ক্যাম্পাসে উদ্যোক্তা চর্চাকে আরও গতিশীল করে তুলেছে। নতুন ধারণা, উদ্যোগ ও সম্ভাবনার এই উন্মোচন ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com