বিশেষ প্রতিবেদন :
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ মনিরুল আলম খোরশেদ, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই শাহপরান জান্নাত, এএসআই বাবুল হোসেন ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইং২২/১১/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী, পাহাড়তলী ও সদরঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। অর্থঋণ জারি মামলা নং– ৯১০/২৫ সংক্রান্ত ০৩ (তিন) মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী সুরেশ গুমেজ, পিতা– রবিন গুমেজ, সাং– কাজির দেউরী, কোতোয়ালী, চট্টগ্রামকে, ০২। অর্থঋণ জারি মামলা নং– ২১৭/২৫ সংক্রান্ত ০৩ (তিন) মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী জিএম মোরশেদ চৌধুরী, পিতা– আবুল হাশেম চৌধুরী, সাং– ১২৭, মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রামকে, ০৩। অর্থঋণ জারি মামলা নং– ৭৩১/২৫ সংক্রান্ত ০৩ (তিন) মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আলমগীর, পিতা– চান মিয়া, সাং– ৪১১, স্ট্যান্ড রোড, সদরঘাট, কোতোয়ালী, চট্টগ্রামকে, ০৪। অর্থঋণ জারি মামলা নং– ১২৮১/২৫ সংক্রান্ত ০৩ (তিন) মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ হোসেন, পিতা– ইউছুপ মিয়া, সাং– আসাদগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রামকে, ০৫। এসটি– ৫১৪/২১, সিআর– ৫৭৫/১৯, ধারা– এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্ত ০১ (এক) বছরের বিনাশ্রম সাজা ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল খালেক, মালিক– মেসার্স নবাব মিল্ক ট্রেডিং, ২০১, খতুনগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।