1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গৌরবোজ্জ্বল সাফল্য

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশংসনীয় সাফল্য অর্জনের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন।

এ বছরের উল্লেখযোগ্য অর্জনসমূহের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে। একই সাথে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর অধ্যক্ষ লেঃ কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর এর অধ্যক্ষ লেঃ কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক মোঃ আব্দুল বাতেন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। এ বছর ১০৯ টি বিষয়ে মোট ২৬১ টি পুরস্কারের মধ্যে ৪৫ টি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই অর্জন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ব্যক্তিগত পর্যায়ে সকলের নিষ্ঠা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতেও একাগ্র চিত্তে কাজ করে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com