বিশেষ প্রতিবেদন :
‘বেহেশতের মালিক কে? আল্লাহ। দোযখের মালিক কে? আল্লাহ। কাবার মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিকও আল্লাহ। আপনারা সাক্ষী দিলেন। যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না! নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে। যেটার মালিক মানুষ না, সেটার (দেওয়ার) কথা যদি সে বলে, তাহলে এক তো শিরক হচ্ছে, সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝেন এবার।’