বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): গতকাল মধ্যরাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গোয়ালের টেক এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ এবং বেশ কিছু পেট্রোল বোমা উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
Leave a Reply