1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

চবিতে ১০ম প্রতীকী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৬’। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ম এই আসরের উদ্বোধন করেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সম্মেলন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক আলোচনা ও বিশ্লেষণে দক্ষ করে গড়ে তুলবে। শিক্ষার্থীদের নিজেদের কোনো নির্দিষ্ট অঞ্চলের নয়, বরং বিশ্ব নাগরিক বা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে।

এবারের সম্মেলনে শিক্ষার্থীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), সাধারণ পরিষদ-১ (DISEC), মানবাধিকার কমিশন (UNHRC), পরিবেশ কর্মসূচি (UNEP), ইউএন উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), ইউএন হ্যাবিটেট ও বাংলাদেশ নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে কূটনৈতিক বিতর্কে অংশ নেবেন।

এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এছাড়াও আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মোট ১০টি পৃথক কমিটিতে বিভক্ত হয়ে সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও কূটনৈতিক বিষয়ে আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা শিক্ষার্থীদের কূটনৈতিক চিন্তার বিকাশ এবং বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com