1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভিএসও র উদ্যোগে প্রদান করা হয় ন্যাশনাল ভলেন্টিয়ার পুরস্কার ২০২৩

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩০২ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
ভিএসও পৃথিবীব্যাপী গঠনতান্ত্রিক উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনের জন্য সম্প্রদায়ভিত্তিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বেচ্ছাসেবীদের নিয়োজিত করে।

Voluntary Service Overseas (VSO) একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটির লক্ষ্য “স্বেচ্ছাশ্রমের মাধ্যমে টেকসই পরিবর্তন” । উদ্দেশ্য “সকলের জন্য সমান সুযোগসম্পন্ন পৃথিবী তৈরি”

গত ১০ মার্চ ২০২৪ কুমিল্লা ক্লাব মিলনায়তনে National Volunteer Award 2023 অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ ভলান্টিয়ারদের সম্মাননা প্রদান করা হয় এবং চট্রগ্রাম বিভাগীয় ইয়ুথ ফোরাম কমিটি গঠন করা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড: হুমায়ন কবির ,প্রো-ভি সি কুমিল্লা বিশ্ববিদ্যালয় । সভাপতিত্ব করেন মালিক খসরু পিপিএম সাবেক অতিরিক্ত আই.জি., বাংলাদেশ পুলিশ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো: শামসুজ্জামান , উপ পরিচালক, যুব উন্নয়ন বিভাগ, কুমিল্লা। এডভোকেট মাহবুবুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক , কুমিল্লা বার এসোশিয়েশনস ।মো: শফিকুর রহমান , প্রজেক্ট ম্যানেজার , ভিএসও বাংলাদেশ । অনুষ্ঠান উপস্থাপনা করেন ইয়ুথ ফোরাম চট্রগ্রাম বিভাগের নবনির্বাচিত সভাপতি ইমাম হোসাইন ।

২০২৩ সালে চট্টগ্রাম বিভাগের সেরা ০৫ জন স্বেচ্ছাসেবক যুব এবং চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলায় ৩ জন করে সেরা যুব স্বেচ্ছাসেবক কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা যুব ফোরাম এর কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব রাহাত চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি যুব সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সরকার।

চট্টগ্রাম জেলা কমিটিও ঘোষণা করা হয় অনুষ্ঠানে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ওমে সানি শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম ইপসার সংগঠক শাহাদাত হোসেন।

চট্টগ্রাম বিভাগীয় যুব ফোরাম এর কমিটি গঠনে সভাপতি হিসেবে নির্বাচিত হন পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রেসিডেন্ট জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক মোঃ ইমাম হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম স্বপ্ন ও আগামী সংগঠনের সংগঠক সোহেল হোসেন মুন্না।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতিটি জেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়, ১টি করে মাধ্যমিক বিদ্যালয় ও ১টি করে কমিউনিটি ক্লিনিক কে মডেল হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিভাগের স্বেচ্ছাসেবক যুবরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com