1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চবি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী রশিদ চৌধুরী হোস্টলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, কেন্দ্রীয় খেলার মাঠে নিয়মিত খেলাধুলা হচ্ছে। চারুকলা-চিত্রকলা একটা ভিন্ন ধরণের বিষয়। চিত্রকর্মের মাধ্যমে শিল্পীরা দেশের বিভিন্ন দিক তুলে ধরেন তেমনিভাবে কৃতী ক্রীড়াবিদরাও দেশ-বিদেশে আমাদের সুনাম বৃদ্ধি করতেছে। তাই বর্তমান প্রশাসন একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকে অধিক গুরুত্ব দিচ্ছে। উপাচার্য আরও বলেন, মোবাইল কালচারাল সংস্কৃতিতে আসক্ত না হয়ে নিয়মিত মাঠে এসে খেলাধুলা ও শরীর চর্চায় নিজেকে মনোনিবেশ রাখার আহ্বান জানান। তিনি বলেন, নিয়ম শৃঙ্খলা মেনে সকলে এ ক্রীড়া উৎসব উদযাপন করবেন। উপাচার্য ক্রীড়া উৎসবের সাফল্য কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন সৈয়দ মো. সোহরাব জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং ওয়ার্ডেন হোস্টেলের পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হোস্টেলের কৃতী ক্রীড়াবিদ কনক চাকমা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চারুকলা ইনস্টিটিউট এর পরিচালক জনাব তাসলিমা আকতার এবং ক্রীড়াবিদদের পক্ষে হোস্টেল সংসদের জিএস মেহেদী আলম সজিবকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। হোস্টেলের শিক্ষার্থী মোঃ আফসার সরকারের অধিনায়কত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হোস্টেলের পতাকা বহন করেন সুকুমার রায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ভিপি খন্দকার মাশরুল আল ফাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশফিয়া এশা। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য ও উপ-উপাচার্য পুরস্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, হোস্টেলের আবাসিক শিক্ষকবৃন্দ,চারুকলা ইনস্টিটিউট এর শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ভিপি, জিএস,এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com