1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান বগুড়া জেলার শাহজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা সিএমপি’র তালিকাভুক্ত (ক্রমিক নং-৪১ ও ৪২) দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার বাংলাদেশ–জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান এর গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা

চবি বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ হলটির নাম হলো বিজয় ২৪ হল। এ হলের নাম সামনে আসলেই জুলাই বিপ্লবের কথা মনে পড়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আহতদের সুস্থতা কামনা করছি। জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সমস্ত একাডেমিক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে ক্রীড়াও একটি অংশ। উপ-উপাচার্য (একাডেমিক) আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অনন্য ভূমিকা রাখবে। ক্রীড়া ক্ষেত্রে এ হলের শিক্ষার্থীরা আশা করি দারুণ অবদান রাখবে। এ ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সকলে সুস্থতা ও সাফল্য কামনা করছি। বিচারকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের যে দায়িত্ব রয়েছে সুচারুভাবে পালনের আহ্বান জানান ও ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসমত আরা হক। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপ-উপাচার্যদ্বয় ও হল প্রভোস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় প্রধান অতিথি জাতীয় পতাকা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাজিয়া সুলতানা জিহান ও সোফাইদা আক্তার খুকি। বিচারকদের পক্ষে প্রধান বিচারক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ ও হল সংসদের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক অন্তরা সাহাকে উপ-উপাচার্য (একাডেমিক) শপথ বাক্য পাঠ করান। টিম ম্যানেজার ও হলের আবাসিক শিক্ষক শারমিন আক্তার এর নেতৃত্বে ও হলের শিক্ষার্থী পূর্ণতা দে এর অধিনায়কত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন কৃতী ক্রীড়াবিদ জান্নাতুল মাওয়া মারজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার (নদী)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনিয়া পারভীন লাকী ও আফিয়া ইবনাত ওয়াফা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, বিজয় ২৪ হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com