1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল।

জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

এ সময় জাহাজটিতে ২৩জন ক্রু ছিলেন। জলদস্যুরা নিয়ন্ত্রণে নেওয়ার পর বর্তমানে জাহাজটির অবস্থান রয়েছে আফ্রিকার দেশ মোজাম্বিকের কাছাকাছি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, “এই খবর জানার পর থেকেই জাহাজের নাবিক ও ক্রুদের সাথে যোগাযোগ করেছি। এখনও পর্যন্ত তাদের সবাই সুস্থ ও নিরাপদে আছেন। পরবর্তীতে উদ্ধারে কী করা যায় এজন্য আমরা আমাদের কূটনৈতিক চ্যানেল ও নৌবাহিনীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলছি।”

জাহাজটির মালিক বাংলাদেশের কেএসআরএম গ্রুপ। দুপুরেই জাহাজটি জিম্মি করার খবর পায় মালিকাধীন প্রতিষ্ঠান।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিবিসি বাংলাকে বলেন, “আটককৃত জাহাজের ক্রুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না।”

“ওনারা মোবাইলে হোয়াটঅ্যাপের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করছে। তবে জলদস্যুদের পক্ষ থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত সরাসরি কোনও যোগাযোগ করা হয় নাই”।

জাহাজে থাকা চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের ছোট ভাই আসিফ খানের সাথে মঙ্গলবার রাতে কথা হয় বিবিসি বাংলার।

তিনি জানান, “দুপুরে জাহাজে জলদস্যুরা ওঠার পরও বেশ কয়েকবার আমাদের পরিবারের সাথে কথা হয়েছে। তখন পর্যন্ত জলদস্যুরা কোনও ধরনের ক্ষতি করেনি। কিন্তু বিকেলের দিকে ওরা মোবাইলগুলো নিয়ে যায়। এরপর তার সাথে আর আমাদের পরিবারের যোগাযোগ হয়নি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com