বিশেষ প্রতিবেদন :
কর্ণফুলী থানার ধারাবাহিক অভিযানে সিএমপি’র তালিকাভুক্ত (ক্রমিক নং-৪১ ও ৪২) দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
কর্ণফুলী থানা পুলিশের অভিযানে সিএমপি’র তালিকাভুক্ত (ক্রমিক নং-৪১) শীর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল আমিন টিটু গ্রেফতার করা হয়েছে।
সিএমপি’র কর্ণফুলী থানার একটি চৌকস আভিযানিক টিম ইং ০৩/০২/২০২৬ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপিস্থ জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও সিএমপি কর্তৃক ঘোষিত ক্রমিক নং-৪১ এর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল আমিন টিটু (৩৫), পিতা-মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা-রহিমা বেগম, সাং-মঙ্গল মাঝির বাড়ি, ৭নং ওয়ার্ড, কলেজ বাজার, শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে কর্ণফুলী থানার মামলা নং-১৪, তারিখ-২৫/০৮/২০২৪ খ্রিঃ, ধারা- The Special Powers Act, 1974 এর ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৪২৭/৪৩৫/৩৭৯/৩৮০ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি মোঃ নুরুল আমিন টিটুর বিরুদ্ধে নিম্নোক্ত মামলাসমূহ রুজু রয়েছে—
০১। সিএমপি’র কর্ণফুলী থানার এফআইআর নং-১৭, তারিখ-১১ অক্টোবর ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
০২। সিএমপি’র কর্ণফুলী থানার এফআইআর নং-৫৫, তারিখ-২২ মার্চ ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
০৩। সিএমপি’র কোতয়ালী থানার এফআইআর নং-১৪, তারিখ-০৬ জুলাই ২০২০; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
০৪। কর্ণফুলী থানার এফআইআর নং-২৯, তারিখ-২৯ জুলাই ২০২৫; ধারা-৩২৩/৩৮৫/৪৪৭/৩৪ পেনাল কোড;
০৫। কর্ণফুলী থানার এফআইআর নং-২৮, তারিখ-১৯ মে ২০২৫; ধারা-১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৪ পেনাল কোড;
০৬। পটিয়া থানার এফআইআর নং-২২, তারিখ-১৬ মে ২০২৫; ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড।
উল্লেখ্য যে, গত ০১/০২/২০২৬ ইং তারিখে কর্ণফুলী থানার যৌথ অভিযানে কর্ণফুলী থানাধীন ১নং বৈরাগ ইউপি’র ২নং ওয়ার্ডস্থ উত্তর বন্দর মরিয়ম বেগম প্রকাশ বদনী’র বসতঘর হতে একাধিক মামলার আসামি এবং সিএমপি কর্তৃক ঘোষিত ক্রমিক নং-৪২ এর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪২), পিতা-মৃত ছোবাহান বক্স প্রকাশ সোবহান, মাতা-মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বার, সাং-উত্তর বন্দর, ২নং ওয়ার্ড, মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বারের বাড়ি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে—
১। ১টি দেশীয় তৈরি এলজি,
২। ১টি পুরাতন বিদেশি রিভলভার,
৩। ০২টি চাইনিজ কুড়াল,
৪। ১টি ধামা,
৫। ১টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিক,
৬। ১টি সোনালি ও কালো রঙের প্লাস্টিকের হাতলযুক্ত চাবুক,
৭। নগদ ১৮,৯৫০/- টাকা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা নং-০২, তারিখ-০১/০২/২০২৬ খ্রিঃ, ধারা- The Arms Act, 1878 এর 19A/19(f) রুজু হয়।
আসামি আক্তার হোসেন প্রকাশ আকতার-এর বিরুদ্ধে নিম্নোক্ত মামলাসমূহ রুজু পাওয়া যায়—
১। কর্ণফুলী থানার এফআইআর নং-১৬, তারিখ-১৬ সেপ্টেম্বর ২০২৫; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। কর্ণফুলী থানার এফআইআর নং-১৭, তারিখ-১৬ সেপ্টেম্বর ২০২৫; ধারা-19(f) The Arms Act, 1878;
৩। কর্ণফুলী থানার এফআইআর নং-৬৪/১৮৬, তারিখ-২৮ মার্চ ২০১৯; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩২৩/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড;
৪। কর্ণফুলী থানার এফআইআর নং-২২/৩৩৫, তারিখ-১৮ সেপ্টেম্বর ২০১৭; ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড;
৫। কর্ণফুলী থানার এফআইআর নং-১, তারিখ-০১ মে ২০১৬; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড;
৬। কর্ণফুলী থানার এফআইআর নং-২, তারিখ-০১ মে ২০১৬; ধারা-19(a) অস্ত্র আইন, ১৮৭৮;
৭। কর্ণফুলী থানার এফআইআর নং-২১, তারিখ-২৬ এপ্রিল ২০১৬; ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭ পেনাল কোড;
৮। কর্ণফুলী থানার এফআইআর নং-২১, তারিখ-২১ মে ২০১৪; ধারা-১৫(১) টেবিল-৪ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫;
৯। কর্ণফুলী থানার এফআইআর নং-১৮, তারিখ-২০ মে ২০১৪; ধারা-৩০২/৩৪ পেনাল কোড;
১০। কর্ণফুলী থানার এফআইআর নং-২০, তারিখ-২০ মে ২০১৪; ধারা-৩২৩/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড;
১১। কর্ণফুলী থানার এফআইআর নং-০১, তারিখ-০১ ডিসেম্বর ২০১৩; ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড;
১২। আনোয়ারা থানার এফআইআর নং-৬, তারিখ-০৯ জুন ২০২৪; ধারা-১৪৩/১৪৪/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/৩৪/১১৪ পেনাল কোড।
Leave a Reply