1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাদিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, নগদ অর্থ জব্দ এবং ১১ জন আটক করেছে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একাধিক বাসায় তল্লাশি করে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামক ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়ও, গতকাল শনিবার পাথরঘাটা, চরফ্যান ও তালতলী নৌ কন্টিনজেন্টসমূহের পৃথক পৃথকভাবে পরিচালিত একাধিক অভিযানে ০৬ জন মাদক ব্যবসায়ীসহ ১ কেজির অধিক গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, ২টি বাটন মোবইল এবং মাদক ব্যবসার নগদ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফ জেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গতকাল নোয়াখালীপাড়াস্থ জুম্মাপাড়া পাহাড়ি এলাকার মানবপাচারকারী চক্রের অস্তানায় অভিযান পরিচালনা করে। এসময় অস্তানাটির নিকটস্থ ঝোপ হতে ১টি দেশীয় বন্দুক (লাম্ব ব্যারেল), ০২টি দেশীয় পিস্তল (এলজি), তাজা গোলা এবং কার্তুজ জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com