বিশেষ প্রতিবেদন :
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া তে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ১।
গতকাল রাত আনুমানিক ৪টায় শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন এর স্বর্ণঘোষ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১টি শটগান, ২টি .২২ রাইফেল, ১২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৭১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ৫৭ রাউন্ড .২২ গোলাবারুদ, ৩ টি ম্যাগাজিন এবং দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
Leave a Reply