1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ১

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা ৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার): গতকাল দিবাগত রাত আনুমানিক ২ টায় গোয়েন্দা সংস্থা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোঃ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল তাৎক্ষণিকভাবে উক্ত বাসভবনে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ০৭ টি পিস্তল, ০৩ টি রিভলবার, ০২ টি এয়ারগান, ০১ টি ০.২২ মিমি বোরের রাইফেল, ০২ টি রাইফেল ম্যাগাজিন, ০৮ টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৩০ পিস কার্তুজ, ২ সহস্রাধিক এয়ারগান প্যালেটস, ০১ টি দূরবীন, ০৪ টি পিস্তল গ্রীপ সাইট কভার, ০৩ টি চাইনিজ কুড়াল, ০১ টি বিদেশী ছুরি, ০২ টি ওয়াকিটকি সেট, ০১ টি ওয়াকিটকি ব্যাটারি এবং ০১ টি ল্যাপটপ (চার্জার সহ) উদ্ধার করা হয়। অভিযানে মোঃ মেহেদী হাসান বিপুকে গ্রেফতার করা হয়।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে কঠোরভাবে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com