1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব এবং বাংলাদেশে বিমানবন্দরসমূহের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব এবং বাংলাদেশে বিমানবন্দরসমূহের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।

দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাসায়নিক দ্রব্যের আমদানির অন্যতম প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনের কর্মরত জনবলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব এবং বাংলাদেশে বিমান বন্দরসমূহের করণীয়’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সক্ষমতাগুলো কিভাবে প্রথাগত রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং বিমান বন্দরসমূহের নিরাপত্তা বলয় ভেদ করে রাসায়নিক দুর্ঘটনা সৃষ্টির কারন হতে পারে তা বোঝা এবং এ বিষয়ে প্রতিরোধক ব্যবস্থাসমূহ জানাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনে কর্মরত সর্বমোট ৩০ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর সদস্য সচিব, কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিমূখী ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনএসিডব্লিউসি এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আত্মসচেতনতা বৃদ্ধি ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ব্যবহার করে দুষ্কৃতিকারীরা যাতে কোনভাবেই দেশের অভ্যন্তরে রাসায়নিক দুর্ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com