1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সিএমপিতে পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সশস্ত্র বাহিনী প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যগণের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কৃতিত্ব সকলের -বিদায়ী সংবর্ধনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০৫টি মামলায় সাজাপ্রাপ্ত ০১জন আসামী গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে- পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা

রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সিএমপিতে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
নির্বাচন পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত।

অদ্য ১৯/০২/২০২৬ খ্রি. দুপুর ০২.০০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে
নির্বাচন পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় আসন্ন মাহে রমজানকে সামনে রেখে শপিং মল, বিপণিবিতান, কাঁচাবাজার ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। বিশেষ করে ইফতার ও তারাবিহ নামাজের সময় গুরুত্বপূর্ণ মসজিদ ও আশপাশের এলাকায় টহল জোরদার করার কথা বলা হয়।

এছাড়াও নগরীর যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক, শপিং জোন ও বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রদান করা হয়। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এসময় সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com