বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযানে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
অদ্য ০৪/০৩/২০২৬খ্রিঃ মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ডিবি(উত্তর) এর টিম নং-০২ এর অফিসার ও ফোর্স কর্তৃক চট্টগ্রাম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান (এস ড্রাইভ) পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৪/০৩/২০২৬ তারিখ ০৩.৪৫ ঘটিকার সময় সিএমপি’র খুলশী থানাধীন দামপাড়াস্থ কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পার্শ্বে গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন দুইজন লোক কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দুই জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি’দ্বয়কে তল্লাশী করে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী ১। মোঃ রাসেল (২৯) এর হেফাজত হইতে ৩০০০ (তিন হাজার) পিস ও ২) মোঃ মোফাজ্জল হোসেন (৬২) এর হেফাজত হইতে ২০০০ (দুই হাজার) পিসসহ দুই জনের নিকট সর্বমোট ৫০০০ (পাঁচ হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply