1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানঃ ডিজিএফআইয়ের তথ্যে সেনাবাহিনীর নেতৃত্বে মাঠে ৪ হাজার সদস্য

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য ও সন্ত্রাসী নেটওয়ার্ক সমূলে গুঁড়িয়ে দিতে শুরু হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় সমন্বিত সাঁড়াশি অভিযান। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মাঠ পর্যায়ের সুনির্দিষ্ট তথ্য ও ড্রোনের মাধ্যমে সংগৃহীত ফুটেজের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নেতৃত্বে আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।

​রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কঠোর নির্দেশনায় ও ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে শুরু হওয়া এই মেগা অপারেশনে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন-এর প্রায় ৪ হাজার সদস্য। দুর্গম ও পাহাড়বেষ্টিত এই এলাকার আনাচে-কানাচে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে এবং মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে এপিসি (সাঁজোয়া যান), হেলিকপ্টার, ড্রোন এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তা নেওয়া হচ্ছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের প্রবেশ ও বাইরের সব পথ বন্ধ করে দিয়ে চারপাশ থেকে এলাকাটি ঘেরাও করে ব্লক রেইড স্টাইলে তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো গত কয়েক দশক ধরে পাহাড় দখল করে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া এবং ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

​উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি এই জঙ্গল সলিমপুরেই অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হন এবং কয়েকজন সদস্য অপহৃত হন, যাদের পরে সেনাবাহিনী উদ্ধার করে। সেই ন্যক্কারজনক ঘটনার পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার ছক কষে প্রশাসন, যার বাস্তব রূপ আজকের এই সমন্বিত অভিযান। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রের ভেতরের কোনো ভূখণ্ড যে অপরাধীদের নিরাপদ আস্তানা হতে পারে না, এই অভিযান তারই একটি সর্বোচ্চ ও কঠোর বার্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com