1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ – মির্জা ফখরুল ঈদে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার-২০২৬ অনুষ্ঠিত সিএমপির কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ৩০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩(তিন) মাদক কারবারি গ্রেফতার সমুদ্র পথে জ্বালানীবাহী জাহাজসমূহের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ বারুণী স্নান উৎসব–২০২৬ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৩ জন আসামী গ্রেফতার

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আজ (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম, এনডিসি, পিএসসি (অব:) বক্তব্য প্রদান করেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি তাঁর বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com