1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না — স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ঈদের আমেজ শেষ হতেই আজ থেকে রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

মন্ত্রী বলেন, যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com