1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

নরসিংদীর শেখেরচর-বাবুরহাট পাইকারি কাপড়ের বাজারে ভয়াভহ আগুন

  • আপডেটের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
নরসিংদীর সদর উপজেলায় দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে আগুন লেগেছে। এতে ৩০টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৬ মার্চ) রাত সোয়া ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া এসব দোকানে লেপ-তোশক, পর্দা ইত্যাদি কাপড় ছিল।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, নরসিংদীর ৬টি ও ঢাকা থেকে ৩টি ইউনিট এসে রাত ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে এলে আমরা বাসায় চলে আসি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত আড়াইটায় ঘটনাস্থলে যান নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com