1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
অভিযান পরিচালনা করিয়া পাহাড় কাটাকালে পাহাড় কাটার সরঞ্জাম সহ ০১ (এক) জন গ্রেফতার দুই হাজার পিস ইয়াবাসহ ০১টি এক্স-নোহা মাইক্রোবাস উদ্ধার এবং ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্বারোপ করেছেন- তথ্য মন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব মহান স্বাধীনতা দিবস- ২০২৬ উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলে আমাদের কোনো সমস্যা নেই বগুড়া সদর উপজেলায় অবস্থিত শাকপালা পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পুলিশের আইজিপি বোয়ালিয়া থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলে আমাদের কোনো সমস্যা নেই

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলে আমাদের কোনো সমস্যা নেই। তেল সরবরাহ সব সময় স্বাভাবিক রয়েছে। সমস্যা হচ্ছে যে পেট্রলপাম্পে আগে দিনে এক লরি তেল লাগত, এখন যুদ্ধের কারণে মানুষ তেল সংগ্রহ বেশি শুরু করায় সেই তেল ২ ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। যে কারণে পেট্রলপাম্প বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি রয়েছে। তেল ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতোমধ্যে সিরাজগঞ্জসহ অন্যান্য জায়গায় ব্ল্যাক মার্কেটে তেল ধরা পড়ছে। এজন্য সারা দেশের জেলার ডিসি-এসপিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কাছে সরকারের আবেদন, চাহিদার তুলনায় বেশি তেল নেবেন না। তেল নিয়ে কোনো ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না। কেউ ব্ল্যাক মার্কেটিং করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের বড় ভূমিকা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের গুরুত্ব দিয়েছেন। সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে সিরাজগঞ্জে প্রচুর জায়গায় রয়েছে। আগামীতে সিরাজগঞ্জে ৩৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে ডিমান্ড অনুয়ায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

যে কারণে রমজানে বিদ্যুতে কোনো সমস্যা হয়নি। এ সময় মন্ত্রী সোলার প্ল্যান্ট এলাকায় একটি গাছ লাগান।

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা বিএনপি সহসভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সোলার পাওয়ার প্ল্যান্ট কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী সয়দাবাদের জাজিরা রাস্তার কাজ উদ্বোধন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com