বিশেষ প্রতিবেদন :
*সিএমপির ডিবি (বন্দর) স্পেশাল টিমের অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ ০১টি এক্স-নোহা মাইক্রোবাস উদ্ধার এবং ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখে সিএমপির কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং সংলগ্ন “মেসার্স খাজা ট্রেডিং” নামীয় বালি ও পাথর মজুদ রাখার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। মোঃ মিন্টু (৫০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-মৃত চম্পা বেগম, সাং-আগ্রাবাদ চৌমুহনী, হাজীপাড়া, আল আমিন হোটেলের পাশের গলি, করিম হুজুরের বাড়ি, ২য় তলা, হালিশহর রোড, ২৪নং সিটি কর্পোরেশন ওয়ার্ড, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এবং ০২। মোঃ তোফাজ্জেল হোসেন (৫৫), পিতা-মৃত বেলায়েত হোসেন, মাতা-মৃত আলেমা খাতুন, সাং-মানিকদী, ডেঙ্গু প্রধানের বাড়ি, ০৩নং ওয়ার্ড, ১৪নং পাঁচগাছিয়া ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-গরিবুল্লাহ শাহ মাজার, ডেবারপাড়, জয়নাল আহমেদের বাড়ির ভাড়াটিয়া, ৩য় তলা, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম দ্বয়কে দুইজনকে গ্রেফতার করেন। তাদের হেফাজত থেকে সর্বমোট ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের পুরাতন এক্স-নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামিদ্বয়ের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা নং-৩৫, তারিখ-২৭/০৩/২০২৬ খ্রিঃ, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৩৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ মিন্টু (৫০)-এর বিরুদ্ধে ডিএমপি’র মোহাম্মদপুর থানার এফআইআর নং-৭২, তারিখ-২৪/০১/২০১৯ ইং, ধারা-৩৬(১) এর সারণি ১০(গ)/৪০/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা পূর্বে রুজু রয়েছে।
Leave a Reply