1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

অভিযান পরিচালনা করিয়া পাহাড় কাটাকালে পাহাড় কাটার সরঞ্জাম সহ ০১ (এক) জন গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া পাহাড় কাটাকালে পাহাড় কাটার সরঞ্জাম সহ ০১ (এক) জন গ্রেফতার।

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আমিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে এসআই/শহীদুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অদ্য ২৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৫.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলা বাজার গুলশান আবাসিকের পাশে ব্যাংক পাহাড়ের পাদদেশে আসামীরা বৈধ অনুমোদন ব্যতিরেকে পাহাড় কাটিয়া ভূমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন পূর্বক ঘর নির্মাণ করাকালে এজহার নামীয় আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা-মোঃ আবুল বশর, মাতা-কুলছুমা বেগম, সাং-গুলশান হাউজিং সোসাইটি, একতা টাওয়ার, ২য় তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীর সহযোগী পলাতক ২। আব্দুল মালেক (৪৫), ৩। মোঃ সোলাইমান (৪২), ৪। মোঃ ইব্রাহীম (৪০) সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন আসামী ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। বাদী ঘটনাস্থল হইতে ০১ টি লোহার শাবল, যাহার লম্বা অনুমান ০৫ ফুট, ০১ (এক)টি শাবল, যাহার লম্বা অনুমান ২.৫ (আড়াই) ফুট, ০১ (এক)টি গেথি যাহার সামনে লোহার অংশ উভয়পাশে ধারালো কাঠের বাটযুক্ত, কাঠের বাট লম্বা অনুমান ০২ ফুট এবং লোহার অংশ লম্বা অনুমান ১.৫ (দেড়) ফুট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। বর্ণিত আসামীদের বিরুদ্ধে বায়েজিদে বোস্তামী থানার মামলা নং-৩৮, তারিখ-২৮/০৩/২০২৬খ্রি, ধারা-ইমারত নির্মাণ আইন, ১৯৫২ সালের 12(1A) (a) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com