1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পঁচিশ বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে উদ্বোধনী র‍্য্যলি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বেলা ১২:৩০টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

র‍্যালি উদ্বোধনের পূর্বে মাননীয় উপাচার্য রজতজয়ন্তী অনুষ্ঠানের সফলতা কামনা করেন। তিনি বলেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চ শিক্ষায় এ বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, বর্তমান সভাপতি ও রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাঞ্চন চাকমা, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল) পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. মু. গোলাম কবীর, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, প্রফেসর ড. সুমন মজুমদার ও সদস্য সচিব আবু সৈয়দ মোহাম্মদ মুজিবসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com