1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

দস্যুতায় ব্যবহৃত সিএনজি ও লুন্ঠিত নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধারসহ মলম/অজ্ঞান পাটির ০১জন সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপি’র চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতায় ব্যবহৃত সিএনজি ও লুন্ঠিত নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধারসহ মলম/অজ্ঞান পাটির ০১জন সদস্য গ্রেফতার।

গত ০৭/০৪/২০২৬ খ্রি: বিকাল অনুমান ০৪:০৫ ঘটিকার সময় চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড এর সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সায় এসে আসামী ০১) বেলাল উদ্দিন (৪৫), ০২) মোঃ কবির মুন্সী (৩২)সহ অজ্ঞাতনামা আসামীরা মিলে চেতনানাশক পদার্থ ব্যবহার করে বাদী বাঁধন সরকার (২৭) এর নিকট হতে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে চকবাজার থানার মামলা নং-০৩, তারিখ-০৯/০৪/২০২৬খ্রিঃ, ধারা-৩২৮/৩৯২ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই প্রকাশ রায় সঙ্গীয় ফোর্সসহ ০৯ এপ্রিল, ২০২৬ খ্রি, তারিখ গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী বেলাল উদ্দিন (৪৫)’কে গ্রেফতার করেন। তার হেফাজত হতে দস্যুতার কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি এবং বাদীর লুন্ঠিত নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগীরা বিভিন্ন ধরনের চেতনানাশক পদার্থ, যেমন স্কোপোলামিন (Scopolamine), যা “শয়তানের নিঃশ্বাস” নামেও পরিচিত, ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সাময়িকভাবে অচেতন বা বিভ্রান্ত অবস্থায় ফেলে সর্বস্ব লুট করে থাকে। ঘটনার সাথে সরাসরি জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com