1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিয়েছে।

সোমবার বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

তিনি জানান, সরকার জ্বালানির দাম বাড়ায়নি, বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ করছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি জানান, আগামী ২০ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেইল বন্ড কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনাও রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com