1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন — দেশের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল অপহরণ ও ছিনতাই করে ০৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষমেশ সিআইডির হাতকড়ায় বন্দী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক বর্তমান সরকার কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না- অর্থ উপদেষ্টা “ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ চলছে – তারেক রহমান চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু

“ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নির্বাচনী ইশতেহারে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আর এ কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হলো অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই)। কিন্তু বাস্তব চিত্র হলো—ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা কাগজে থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত অর্থও অনেক ক্ষেত্রে অব্যবহৃত থেকে যাচ্ছে, যা নীতিগত দুর্বলতা এবং বাস্তবায়ন ঘাটতির স্পষ্ট ইঙ্গিত।

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত “ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ।

তিনি আরো বলেন, স্থানীয় ব্র্যান্ডগুলোকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা সরকারের রয়েছে, কারণ এগুলো শ্রমঘন শিল্প এবং বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করা এবং সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরো গতিশীল করা এখন সময়ের দাবি। বিপুল জনসমর্থন নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর কুটির ও ক্ষুদ্র শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে।

ব্যাংকিং খাতের সমন্বয় প্রসঙ্গে উপদেষ্টা ড. তিতুমীর বলেন, বর্তমান অর্থনীতি একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে অভ্যন্তরীণ কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ প্রয়োগ না করে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি জানান, আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্রণোদনা, কর কাঠামো সংস্কার এবং যৌথ তহবিল গঠনের মতো উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com