বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন।
মাননীয় উপাচার্য ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সদস্যের সাথে পরিচিত এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মাননীয় উপাচার্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি। এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এম্বাসাডর। তারা দেশে বিদেশে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। এজন্য বিশ্ববিদ্যালয়ের জন্য সাবেকদের ভূমিকা অপরিহার্য। মাননীয় উপাচার্য সকলকে বিশ্ববিদ্যালয়কে ধারণ করার আহ্বান জানান, পাশাপাশি সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত সাবেক শিক্ষার্থীবৃন্দ মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো. আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মো. মোফাচ্ছেল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদ।
Leave a Reply