1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সরকারের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন খেলার মাঠ রক্ষায় সরকারের অনন্য উদ্যোগ: ঢাকার ৬টি মাঠ পরিদর্শন ১২ ঘন্টার মধ্যে গাড়ি চুরির সাথে জড়িত ০১ জন আসামী গ্রেফতার ও চুরি যাওয়া TOYOTA Premio প্রাইভেট কারসহ উদ্ধার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চবি উপাচার্যের সঙ্গে ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন — দেশের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

খেলার মাঠ রক্ষায় সরকারের অনন্য উদ্যোগ: ঢাকার ৬টি মাঠ পরিদর্শন

  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

‘জ্বালানি সাশ্রয়ে সরকারি গাড়ি পরিহার: মিনিবাসে পরিদর্শনে প্রতিমন্ত্রী–সচিবরা’

১৮ এপ্রিল-২০২৬, শনিবার: সারাদেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে গঠিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার মাঠ পরিদর্শন করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালশী মাঠ, টিএনটি মাঠ, হাতিরঝিল মধুবাগ, বাসাবো বালুর মাঠ, গোলাপবাগ ও ধুপখোলা খেলার মাঠ সরেজমিনে ঘুরে দেখেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সরকারি বহর ব্যবহার না করে প্রতিমন্ত্রীগণ ও সংশ্লিষ্ট সচিবরা একসঙ্গে একটি মিনিবাসে করে মাঠগুলো পরিদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, নগর ও গ্রামাঞ্চলে পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে দখলমুক্ত করে মাঠগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com