1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, থানায় জিডি

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রোববার (১৯ এপ্রিল) বিকেলে এই জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ‘ফটোকার্ড’ শেয়ার করা হচ্ছে।

সেখানে প্রতিমন্ত্রীর বরাতে লেখা হয়েছে, গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।

তবে জিডি আবেদনে একান্ত সচিব উল্লেখ করেন, প্রতিমন্ত্রী গতকাল রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও কোথাও প্রদান করেননি। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। গতকাল বিকেলেই তিনি চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকা ফিরেছেন।

প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দেশের জ্বালানি খাতের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এই অপপ্রচারের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com