1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার সরকারি সফরে সেনাবাহিনী প্রধান এর মালয়েশিয়া গমন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, থানায় জিডি মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী একশত পিচ ইয়াবা ট্যাবলেট, ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ ও মতবিনিময় ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান অনুষ্ঠানে নৌবাহিনী ক্রীড়া দলের সাফল্য সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন

সরকারি সফরে সেনাবাহিনী প্রধান এর মালয়েশিয়া গমন

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (সোমবার): গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন। তিনি আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, এর প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 Exhibition পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

এছাড়াও, তিনি আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখে 8th Putrajaya Forum এ অংশগ্রহণ করবেন। উক্ত ফোরামে আসিয়ান (ASEAN) অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময়, মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সাথে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com